Friday, April 3, 2026

দেশের সব চিকিৎসকদের এক ছাতার তলায় আনতে আসছে ইউনিক আইডি নম্বর

Date:

Share post:

এক ক্লিকেই জানা যাবে চিকিৎসকদের বিশদ তথ্য। দেশের সকল চিকিৎসকদের জন্য আনা হচ্ছে ইউনিক আইডি নম্বর। সম্প্রতি এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। নয়া নীতিতে জাতীয় মেডিকেল রেজিস্টারে(NMC) থাকবে চিকিৎসকদের ডিগ্রি, বিশ্ববিদ্যালয়, কোন ক্ষেত্রে স্পেশালিস্ট এবং অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদি।

এই রেজিস্টারের মাধ্যমে দেশের সমস্ত চিকিৎসকের জন্য একটি মূল তথ্য ভান্ডার গড়ে তোলা হবে। একাধিক প্রতিবেদন অনুযায়ী, জাতীয় মেডিকেল কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করা হবে। NMC-র এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ডের সঙ্গে রেজিস্ট্রেশন থেকে প্রাপ্ত লাইসেন্স পাঁচ বছরের জন্য বৈধ থাকবে। এর মেয়াদ শেষ হওয়ার পরে, ‘মেডিকেল প্র্যাকটিশনারদের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স টু প্র্যাকটিস মেডিসিন রেগুলেশনস, ২০২৩’ অনুসারে, চিকিৎসককে এর রিনিউয়ালের জন্য রাজ্য মেডিকেল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নয়া নীতিতে আরও উল্লেখ করা হয়েছে, লাইসেন্স প্রদান বা রিনিউয়ালের আবেদন প্রত্যাখ্যান করা হলে, আবেদনকারী ৩০ দিনের মধ্যে মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ডের (EMRB) দ্বারস্থ হতে পারবেন। বর্তমানে ন্যাশানাল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে ২০২১ পর্যন্ত বিভিন্ন রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড চিকিৎসকদের ডেটাবেস রয়েছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...