Tuesday, March 31, 2026

“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও

Date:

Share post:

কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ার পর এবার কুড়মিদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন বিজেপি সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।সোমবার বিক্ষোভের পর রীতিমত কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, “বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” এমনকি কুড়মিদের আন্দোলন চলাকালীন কুড়মিদের চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।এরপরই দিলীপকে নিশানা করে কুড়মিদের প্রতিনিধি বলেন, কাদের চাল-ডাল পাঠিয়েছিলেন দিলীপ, তা প্রকাশ্যে বলুক দিলীপ ঘোষ। ” নাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে”।

আরও পড়ুন:“আমার দলের নেতারা কাপড় খুলে দেবে”, মুখ্যমন্ত্রীকে নিয়ে অ*শালীন মন্তব্য দিলীপের
প্রসঙ্গত, রবিবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। লালগড়ে এক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। লালগড় যাওয়ার পথে বামাল এলাকায় তাঁর পথ আটকান কুড়মি সমাজের প্রতিনিধিরা। কুড়মিরা পথ আটকানোয় গাড়ি থেকে নেমে আসেন দিলীপ ঘোষ। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তখনই কুড়মি সমাজের প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞাসা করেন,জনপ্রতিনিধি হিসাবে কুড়মিদের দাবিদাওয়া নিয়ে তাঁর ভূমিকা কী? সে ব্যাপারে দিলীপের থেকে বার বার প্রতিক্রিয়া চাইতে থাকেন বিক্ষোভকারীরা। কুড়মিদের প্রশ্নের উত্তর দিতে না পারলেও সোমবার সকালে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে বলেন,”বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” খেমাশুলিতে আন্দোলনের সময় চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।
দিলীপের এই দাবি মানতে নারাজ কুড়মি আন্দোলনের নেতৃত্বরা। সংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন কুড়মি সমাজের নেতৃত্বরা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেছেন, “২৪ ঘন্টার মধ্যে সাংসদ তিনি যদি প্রকাশ্যে না জানান আন্দোলনের সময় তিনি কার মাধ্যমে চাল ডাল পাঠিয়েছেন  তাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।”

 

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...