Thursday, June 25, 2026

চেন্নাই ম‍্যাচে অভিনব দৃশ্য, গাভাস্করে জামায় সই মাহির

Date:

Share post:

গতকাল চিপকে আইপিএল-এ গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম্যাচে নেমেছিল চেন্নাই সুপার কিংস। সেই ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হারে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম‍্যাচ দেখতে চিপকে ছিল সমর্থকদের ঢল। উৎসাহ ছিল তুঙ্গে। গ্রুপ পর্যায়ে ঘরের মাঠে শেষ ম‍্যাচ থাকায় দর্শকদের ধন্যবাদ জানাতে অভিনব পন্থা নেয় চেন্নাই দল। আর সেই সময় দেখা গেল এক সেরা মুহূর্ত।

ম‍্যাচ শেষে সব ক্রিকেটাররা সারিবদ্ধ ভাবে মাঠের ধার দিয়ে হাঁটতে থাকেন। দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি পরেছিলেন তাঁরা। সেই সময় ধোনিদের চলার পথে চলে আসেন সঞ্চালকরাও। আর সেই সময় ঘটে এক সুন্দর মুহূর্ত। হঠাৎই সুনীল গাভাস্করকে দেখা যায় ধোনির দিকে ছুটে যেতে। হাতে একটি মার্কার পেন। ধোনির জার্সিতে গিয়ে সই করেন তিনি। ধোনিও পাল্টা গাভাস্করে জামায় ‘মাহি’ লেখেন।

এদিকে ঘরের মাঠে কলকাতার হার নিয়ে মাহি বলেন,”প্রথম বলটা করার পরেই বুঝতে পেরেছিলাম এই রানে জেতা মুশকিল। আমাদের অন্তত ১৮০ রান তুলতে হত। কিন্তু এই পিচে প্রথমে ব্যাট করে ১৮০ তোলা অসম্ভব ছিল। দ্বিতীয় ইনিংসে শিশিরই পার্থক্য গড়ে দিল। তাই বোলারদের দোষ দিয়ে কোনও লাভ নেই। পরিস্থিতি এমনই বিপক্ষে ছিল, সেটাই প্রভাব ফেলল ম্যাচে।”

আরও পড়ুন:চেন্নাইকে ৬ উইকেটে হারাল কেকেআর, দুরন্ত ইনিংস নীতীশ-রিঙ্কুর

 

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...