Thursday, June 25, 2026

চেন্নাইকে ৬ উইকেটে হারাল কেকেআর, দুরন্ত ইনিংস নীতীশ-রিঙ্কুর

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এদিন মহেন্দ্র সিং ধোনির দলকে ৬ উইকেটে হারাল কেকেআর। কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক নীতীশ রানা এবং রিঙ্কু সিং। দু’জনই করলেন অর্ধশতরান।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে সিএসকে। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন শিভম দুবে। ৪৮ রান করেন তিনি। ১৭ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ৩০ রান করেন কনওয়ে। ১৬ রান করেন অজিঙ্কে রাহানে। ৪ রান করেন অম্বাতি রায়ডু। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারীন। একটি করে উইকেট নেন বিভব আরোরা এবং শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কলকাতা। সৌজন্যে নীতীশ রানা এবং রিঙ্কু সিং। ৫৭ রানে অপরাজিত নাইট অধিনায়ক। ৫৪ রান করেন রিঙ্কু। ১২ রান করেন জেসন রয়। ১ রান করেন গুরবাজ। চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নেন দীপক চাহার।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড আরসিবি অধিনায়কের


 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...