Wednesday, June 24, 2026

রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড আরসিবি অধিনায়কের

Date:

Share post:

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পায় রয়‍্যালস চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন রাজস্থানকে ১১২ রানে হারায় আরসিবি। আরসিবির হয়ে অর্ধশতরান ফ‍্যাফ ডুপ্লেসি এবং ম‍্যাক্সওয়েল। আর এই অর্ধশতরান করতেই নজির গড়েন ডুপ্লেসি। আইপিএলে ৪০০০ রান পূর্ণ করলেন আরসিবি অধিনায়ক। শুধু তাই নয়, প্রতিযোগিতায় প্রথম ব্যাটার হিসাবে ৬০০ রান পূর্ণ করলেন ডুপ্লেসি। রবিবার পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ডুপ্লেসি করেছেন ৬২১ রান। কমলা টুপির দৌড়ে প্রথমে আরসিবি অধিনায়ক।

এদিন রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ৫৫ রান করেন ডুপ্লেসি। আর এই রান করতেই আইপিএলে ৪০০০ রান পূর্ণ করলেন আরসিবি অধিনায়ক। রবিবারের ম্যাচের পর এখনও পযর্ন্ত ডুপ্লেসির রান হল ৪০৩৪। আইপিএলে মোট রানের তালিকায় শীর্ষে রয়েছেন আরসিবির আরেক ক্রিকেটার বিরাট কোহলি। রবিবারের ম্যাচ পর্যন্ত তাঁর সংগ্রহ ৭০৬২ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। তাঁর মোট সংগ্রহ ৬৬০০ রান। তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত জয় ব‍্যাঙ্গালোরের, সঞ্জুদের ১১২ রানে হারাল আরসিবি


 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...