Sunday, June 21, 2026

আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ!

Date:

Share post:

আগামী ২৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। ওইদিন বেলা ১২টা নাগাদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ফলপ্রকাশ করা হবে।বেলা সাড়ে ১২টা নাগাদ থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী ৩১ মে মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন:স্রেফ একটা জয় নয়, অপারেশন লোটাসের বদলা নিয়ে কন্নড়ভূমে কংগ্রেসে যেন ভরা বসন্ত

সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি টুইট করে জানান, আগামী ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণার পর ওই দিনই সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা সকলে ফল জানতে পারবেন। আগামী ৩১ মে মার্কশিট দেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ লক্ষ। চলতি বছরের ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। এত কম সময়ে এই প্রথম ফল প্রকাশ করতে চলেছে সংসদ বলে জানা যাচ্ছে।

এর আগেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৯ মে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলও।উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

 

Related articles

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...