Friday, June 26, 2026

ফের শিরোনামে যোগীরাজ্য! নিজের বোনকে আ.গুনে পু.ড়তে বাধ্য করে ক্যামেরাবন্দী করলেন দাদা

Date:

Share post:

আগুনে পুড়ছে বোন। আর সেই ঘটনার ভিডিও নিজের হাতে মোবাইল ক্যামেরায় (Mobile Camera) তুলছেন দাদা। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী যোগীরাজ্য (Uttar Pradesh)। আর ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে খবর, রবিবার শাহজাহানপুর (Sahjahanpur) জেলার এই ঘটনায় আগুনে পুড়ে গুরুতর জখম (Injured) হয়েছেন বছর একত্রিশের সরোজ যাদব। তাঁকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সরোজের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। স্থানীয় সূত্রে খবর, পাড়ার একটি ঝামেলায় জড়িয়ে পড়ায় সরোজের বাবা, মাকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই ঘটনার পরেই দাদা সঞ্জীব বোনকে গায়ে আগুন দিতে বাধ্য করেন। আর দাদার কথা শুনেই সরোজও গায়ে আগুন দেন। সেই সময় বোনকে না বাঁচিয়ে তাঁর আগুনে পোড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন দাদা সঞ্জীব। ইতিমধ্যে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। স্থানীয়দের অভিযোগ, একই পাড়ার বাসিন্দা পবন গুপ্তের পরিবারের সঙ্গে সরোজদের পরিবারের দীর্ঘ দিনের বিবাদ। রবিবার পবনের স্ত্রী প্রতীক্ষা পুরভোটে জিতে কাউন্সিলর পদে নির্বাচিত হন। অভিযোগ, স্ত্রীর জয়ের পরেই সরোজদের হুমকি দেন পবন। তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার।

তবে সরোজের মা ঊর্মিলা বলেন, ‘‘পবনের কথাতেই পুলিশ আমাকে আর আমার স্বামীকে তুলে নিয়ে গিয়েছিল। মেয়ে এতে রেগে গিয়ে আগুনে পুড়ে মরার চেষ্টা করে।’’ অন্যদিকে পুলিশের দাবি, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিবাদ ছিল। হয়তো পবনকে ফাঁসাতে চেয়েই বোনকে আগুন পুড়ে মরতে বাধ্য করেছেন দাদা। হাসপাতাল সূত্রে খবর, সরোজের গলা থেকে কোমর পর্যন্ত পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...