Friday, April 3, 2026

‘আমাদের পাশে এসে দাঁড়ান’, এই আবেদন নিয়ে স্মৃতি-নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি বিনেশদের

Date:

Share post:

গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না শুরু করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। ব্রিজভূষনের বিরুদ্ধে অভিযোগ কুস্তিগিরদের যৌ*ন নিগ্রহ করার। এই আন্দোলন নিয়ে দেশের একাধিক মানুষ আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়ালেও, এই বিষয়ে নীরব কেন্দ্রীয় সরকার। ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক প্রমাণ থাকলেও কেন্দ্রীয় সরকার কিছু শুনছে না বলে অভিযোগ করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। তাদের আরও অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ একজন নারী হয়েও তাদের পাশে দাঁড়াননি। আর এবার এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি লিখলেন কুস্তিগিররা।

এই নিয়ে আন্দোলনকারী কুস্তিগিররা বলেন,”২২ দিন ধরে আমরা অনশন করছি। কিন্তু বিজেপির একজন মহিলা সাংসদও আমাদের পাশে এসে দাঁড়াননি। তাই আমরা ৪৩ জন মহিলা সাংসদের কাছে ইমেল ও চিঠিতে আমাদের আবেদন জানিয়েছি। আশা করছি এ বার তাঁরা আমাদের পাশে থাকবেন।”

এরপরই  তারা আরও বলেন,” সরকার বেটি পড়াও বেটি বাঁচাও-এর কথা বলে। আমরাও তো মেয়ে। আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে। তার যথেষ্ট প্রমাণ দিয়েছি। সরকারের কাছে আবেদন করেছি। কিন্তু সরকার অন্ধ ও বধির হয়ে রয়েছে। হতে পারে ব্রিজভূষণের ক্ষমতার জন্য সবাই চুপ করে আছে। ক্ষমতাসীন দলের মহিলা সাংসদ হিসেবে আপনাদের কাছে আমাদের আশা, আপনারা সাহায্য করবেন। দয়া করে আমাদের সম্মান রক্ষার্থে আমাদের কণ্ঠস্বর হয়ে উঠুন। আশা করি একটু সময় বের করে যন্তর মন্তরেও আসতে পারবেন।”

উল্লেখ, ইতিমধ্যেই আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। সংযুক্ত কিষান মোর্চাও আন্দোলনকারী কুস্থিগিরদের সমর্থনে সুর চড়িয়েছে। এছাড়াও আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াবিদরাও।

আরও পড়ুন:ম‍্যাচ জিতেও স্বস্তি নেই নাইট অধিনায়কের, জরিমানা নীতীশকে

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...