Friday, June 26, 2026

প্রসন্নর বাড়িতে দিলীপের দলিল কেন? অবশেষে মুখ খুললেন নিয়োগ দুর্নীতির “মিডলম্যান”

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত লিঙ্কম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বাড়ির দলিল সংক্রান্ত নথি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তৃণমূলের অভিযোগ, কেন কেন্দ্রের এজেন্সি দিলীপ ঘোষকে ডেকে জেরা করছে না? প্রসন্নর সঙ্গে কীসের সম্পর্ক দিলীপ ঘোষের?

বেশ কয়েক মাস কেটে যাওয়ার এবার সেই রহস্যের জট কাটালেন খোদ প্রসন্ন রায়। আদালতে দাঁড়িয়ে প্রসন্ন জানালেন, তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া দিলীপের ওই দলিল আসলে সার্টিফায়েড কপি, অরজিনাল নয়। তিনি আরও জানিয়েছেন, দিলীপবাবু মজুমদার অ্যান্ড অ্যাসোসিয়েটসের থেকে ওই সম্পত্তি কিনেছিলেন। সেই সম্পত্তির মিউটেশন করার জন্য দলিলের সার্টিফায়েড কপি তুলেছিলেন প্রসন্ন। সোমবার সে কথা প্রসন্ন নিজেই জানালেন আদালতে। এর সঙ্গে কোনও আর্থিক লেনদেনের বিষয় জড়িত নয়।

উল্লেখ্য, প্রসন্নের গ্রেফতারির পর তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের তল্লাশি অভিযানের সময়েই দিলীপ ঘোষের দলিলের ওই নথি পাওয়া গিয়েছিল। সেটা সিজার লিস্টে নথিভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়। তারপর থেকেই দানা বাঁধতে থাকে রহস্য।

তবে দিলীপ ঘোষ অবশ্য একবারও ওই দলিলের কথা অস্বীকার করেননি। তাঁরও দাবি ছিল, যে দলিলটি পাওয়া গিয়েছে প্রসন্নর বাড়িতে সেটি আসল দলিল নয়, সেটি দলিলের একটি প্রতিলিপি। বলেছিলেন, অরিজিনাল কপি তাঁর ব্যাঙ্কে রাখা আছে এবং দলিলের একটি কপি প্রসন্নকে দিয়েছিলেন। দিলীপ ঘোষের দাবি ছিল, যে সোসাইটির জমি তিনি কিনেছিলেন, সেই সময় ওই সোসাইটির প্রধান ছিল প্রসন্ন। তাই দিলীপ ঘোষও মিটারের নাম বদলের জন্য প্রসন্নের কাছেই গিয়েছিলেন।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...