Saturday, March 21, 2026

ববিতার চাকরি অনামিকার, রইল আশ.ঙ্কার কাঁ.টা!

Date:

Share post:

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি বাতিল করে সেই চাকরি পান ববিতা সরকার (Bobita Sarkar)। প্রধানত তার অভিযোগের ভিত্তিতেই এই মামলার সূত্রপাত। এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে তাঁর চাকরি পাচ্ছেন অনামিকা বিশ্বাস রায় (Anamika Biswas Ray)। কিন্তু সুখবরেও মধ্যেও আশঙ্কার কাঁটা অনামিকার! ববিতার পরিণতি তাঁরও হবে না তো।

দীর্ঘ দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে আছেন অনামিকা বিশ্বাস রায়। তাঁর কথায়, এটাই জীবনের সবচেয়ে খুশির দিন। একজন চাকরিপ্রার্থীর কাছে নিয়োগের চেয়ে ভাল খবর তো আর কিছু হয় না।’’ চাকরি পাওয়ার বিষয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন অনামিকা। মেধাতালিকায় তাঁর এবং ববিতার নাম পরপর ছিল। কিন্তু অঙ্কিতা আগে চলে আসায় তাঁরা পিছিয়ে পড়েন। এরপর অঙ্কিতার চাকরি বাতিল হয়ে ববিতা চাকরি পান। কিন্তু মেধাতালিকায় ববিতার পরে থাকলেও দেখা যায় অনামিকা ২ নম্বর বেশি পেয়েছেন। তাই চাকরির দাবিতে আদালতে যান তিনি। চাকরির পাশাপাশি আদালতের নির্দেশে পরেশ-কন্যার থেকে যে টাকা ববিতা পেয়েছিলেন, তাও অনামিকাকে দেওয়া হবে। কিন্তু একটা আশঙ্কার কাঁটা থেকেই যাচ্ছে। যেভাবে আদালতের নির্দেশে একের পর এক চাকরি বাতিল হচ্ছে, তাতে আইনের ফাঁসে কোনোদিন আবার অনামিকাও পড়ে যাবেন না তো!

আরও পড়ুন- আদানি গোষ্ঠীর তদ*ন্ত নিয়ে ভিন্ন মত সেবি ও অর্থমন্ত্রকের, মোদিকে তো*প বিরোধীদের

Related articles

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...