Wednesday, June 24, 2026

সাতসকালে রাজধানীর স্কুলে বো*মাতঙ্ক! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Date:

Share post:

সাতসকালে দিল্লির এক স্কুলে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালেই দক্ষিণ দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলের কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। সেই ই-মেলে জানানো হয় স্কুলে বোমা রাখা হয়েছে। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। স্কুল চত্বরে পৌঁছেছে বম্ব স্কোয়াড। স্কুল বিল্ডিংয়ে চলছে তল্লাশি।

আরও পড়ুন:দিল্লি যাচ্ছেন শিবকুমারও,কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে? আজই কী ঘোষণা
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লির পুষ্প বিহারে অমৃতা স্কুলে সকাল ৬ টা ৩৫ নাগাদ একটি হুমকি মেইল আসে। সেখানে জানানো হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে পৌঁছায় বম্ব স্কোয়াডও। পুলিশ জানিয়েছে, স্কুল চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই গোটা স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়।
এদিকে এই নিয়ে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনা ঘটছে। এর আগেও দিল্লি পাবলিক স্কুল সহ একাধিক স্কুলে একই ভঙ্গিতে হুমকি মেল আসে। তারপরই তড়ঘড়ি স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এসে গোটা বিল্ডিংয়ের তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি। উড়ো মেলেই আতঙ্ক ছড়ানোর ঘটনা এর আগে দিল্লিতে ঘটেছে। একটি স্কুলে বোমাতঙ্কের মেল পাঠানোর পিছনে স্কুলেরই এক পড়ুয়ার হাত ছিল বলে তদন্তে উঠে আসে। এই ক্ষেত্রেও এমনই কোনও ঘটনা কি না, তা জানতে তদন্ত করছে পুলিশ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...