Monday, April 6, 2026

উত্তরাখণ্ডে এবার বুলডোজার নীতি, ৩০০ বেআইনি মাজার ভাঙল প্রশাসন

Date:

Share post:

বুলডোজার শাসন এখন আর শুধু উত্তরপ্রদেশে(UttarPradesh) আটকে নেই তা এবার হানা দিল উত্তরাখণ্ডেও(Uttarakhand)। মুখ্যমন্ত্রী পু্ষ্কর সিং ধামির(Pushkar Singh Dhami) রাজ্যে গুড়িয়ে দেওয়া হল ৩০০ টি বেআইনি মাজার। প্রশাসনের দাবি, বেআইনি ভাবে সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল এই মাজারগুলি। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, দেবভূমিতে জমি-জেহাদের ষড়যন্ত্র রেয়াত করা হবে না।

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুমতিতে গত ৯০ দিন ধরে এই অভিযান চলছে। যেখানে ৩৩০ টি মাজার ও এই ধরনের ধর্মস্থান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কার্যাকলাপে বাড়বাড়ি নিয়ে সতর্ক করেছিল গোয়েন্দারা। এরপরই বেআইনি মাজারগুলিকে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ধামি জানান, “দেবভূমিতে অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা উত্তরাখণ্ডে জমি-জেহাদ সহ্য করব না।” অবশ্য এই বুলডোজার নীতির বিরুদ্ধে সরব হয়েছে উত্তরাখণ্ডের বিরোধী দল কংগ্রেস। তাদের বক্তব্য, যে মাজারগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলি ১৯৮০ সাল বা তার আগে তৈরি হয়েছে, ফলে এগুলিকে বৈধতা দেওয়া সরকারের উচিত ছিল।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...