Monday, April 6, 2026

“৩৬ হাজার নয়, ৩২ হাজার”, চাকরি বাতিলে নির্দেশ-ই সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশ সংশোধন। ৩৬ হাজার নয়, সংখ্যাটি কমে হল ৩২ হাজার। আজ, মঙ্গলবার নিজের নির্দেশই সংশোধন করে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত, ১২ মে প্রাথমিকে নিয়োগে বেনিয়মের অভিযোগে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে সাড়ে ৪২ হাজার পদে নিয়োগ করা হয়েছিল। ২০১৬ সালে নিয়ম মেনে নিয়োগ হয়নি, এই অভিযোগে মামলা করেছিলেন ১৪০ জন চাকরি প্রার্থী। এমনকি, নিয়োগের আগে কোনও অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, সংরক্ষণ নীতি না মানার মতো অভিযোগও উঠেছিল।

সেই মামলার দীর্ঘ শুনানির পর ১২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর রায়ে একসঙ্গে ৩৬ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকদের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। তবে এবার সেই চাকরি বাতিলের নির্দেশ সংশোধন করে বিচারপতি জানিয়েছেন, ”৩৬ হাজার নয়, চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...