Wednesday, June 24, 2026

“জয়ী না হওয়া পর্যন্ত বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে”, রাজ্যবাসীকে ফেসবুক বার্তা মমতার

Date:

Share post:

“বঞ্চনা-অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ে যতদিন না জিতছি থামব না”। গতকাল রাতের দিকে একটি ফেসবুক পোস্ট করে এমনই মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লেখেন, “আজ, নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছি। সেখানে এমন কয়েকটি বিষয় উল্লেখ করেছি, যেখানে আমার দ্রুত নজর দেওয়া প্রয়োজন।” তাঁর আরও সংযোজন, “বাংলার মানুষ আমার সম্পদ। আমি সবসময় তাঁদের ভাল থাকাকে অগ্রাধিকার দিয়েছি। তাঁদের জন্য কাজ করেছি। ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই। কোনও মানুষ যাতে তাঁর জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখব। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এ রাজ্যের মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছেন। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতি নিরপরাধ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। সবাইকে আশ্বস্ত করছি, জয়ী না হওয়া পর্যন্ত এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে”।

একশো দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা—অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। যেহেতু বাংলায় বিজেপি রাজনৈতিক ভাবে পেরে উঠছে না, তাই প্রতিহিংসার রাজনীতি করছে তারা, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, এমন অভিযোগে বারে বারে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নেতা-নেত্রীরা। কেন্দ্রের কাছ থেকে হকের টাকা আদায়ের জন্য তৃণমূল নেত্রী রাস্তাতে ধরনায় বসেছিলেন। কেন্দ্রীয় সরকারকে দফায় দফায় চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন। বাংলার মানুষের প্রাপ্য টাকা দিয়ে দিতে মন্ত্রীকে দিয়ে তদ্বির করিয়েছেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় এবার ফেসবুক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় অলআউট লড়াই করার বার্তা দিয়েছেন। বাংলার মানুষের দাবি আদায় করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে।

আরও পড়ুন:ফের মার্কিন মুলুকে ব*ন্দুকবাজের হামলা! নি*হত ৩, জ*খম ২ পুলিশ আধিকারিক

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...