Sunday, April 5, 2026

শিকার করতে যাওয়াই কাল! প্রাণ গেল ‘পৃথিবীর অন্যতম বয়স্ক’ বুনো সিংহের

Date:

Share post:

আচমকাই মারা গেল পৃথিবীর সবচেয়ে বয়স্ক বুনো সিংহগুলোর (Lion) মধ্যে একটি। জানা গিয়েছে, সিংহটির নাম লুনকিতো (Lunkito)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১৯ বছর। জানা গিয়েছে, গত বুধবার রাতে কেনিয়ার (Keniya) একটি গ্রামে গবাদিপশু শিকার করতে গিয়েছিল সিংহটি। আর তারপরই স্থানীয়দের বর্শার আঘাতে মারা যায় সিংহটি।

সিংহদের সংরক্ষণ গ্রুপ লায়ন গার্ডিয়ান (Lion Gurdian) জানিয়েছে, লুনকিতো ছিল আমাদের ইকোসিস্টেম এবং সম্ভবত আফ্রিকায় সবচেয়ে বয়স্ক পুরুষ সিংহ। অন্যদিকে, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশন (World Wildlife Federation) জানিয়েছে, পৃথিবীর প্রায় সব সিংহ আফ্রিকায় বসবাস করে। আর অল্প কিছু সিংহ বসবাস করে ভারতে।

তবে জানা গিয়েছে, লুনকিতোর বয়স অনেক হয়েছিল এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল সে। এরপর পার্ক থেকে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরে সিংহটি গ্রামে চলে গিয়েছিল বলে খবর। তবে লুনকিতোই কেনিয়ার সবচেয়ে বয়স্ক সিংহ ছিল কি না, তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি‌। তবে সিংহটি খুব বয়স্ক ছিল বলে খবর।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...