Saturday, April 4, 2026

বিশ্বাসই কাল! মোদিরাজ্যে বিজেপি সাংসদের অ.ত্যাচারে অতিষ্ঠ হয়ে আ.ত্মঘাতী চিকিৎসক

Date:

Share post:

দীর্ঘ ২০ বছরের পরিচয়। আর সেই পরিচয় সূত্রেই প্রায় পৌনে ২ কোটি টাকা বিজেপি নেতাকে (BJP Leader) ঋণ (Loan) হিসাবে দেওয়া। কিন্তু টাকা ফেরত দেওয়া তো দূর, টাকা ফেরত চাইলেই জুটত চরম অত্যাচার। আর সেই অত্যাচার সহ্য করতে না পেরেই এবার আত্মঘাতী (Suicide) হলেন এক চিকিৎসক (Doctor)। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল গুজরাটের (Gujrat) বিজেপি সাংসদের (BJP MLA) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। গুজরাটে বিজেপি সাংসদের এমন দাদাগিরিতে বড় প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির।

পুলিশ সূত্রে খবর, গুজরাটের জুনাগড়ের বিজেপি সাংসদ রাজেশ চুদাসমা এবং তাঁর বাবা অতুল ছাগ নামের এক জনৈক চিকিৎসকের কাছে দফায় দফায় প্রায় পৌনে দু’কোটি টাকা ঋণ হিসাবে নেন। তবে তাঁদের মধ্যে দীর্ঘ ২০ বছরের চেনা জানা থাকায় সেই পরিচয়ের সূত্র ধরেই অভিযুক্ত বিজেপি সাংসদ এবং তাঁর বাবাকে টাকা ধার হিসাবে দেন চিকিৎসক। কিন্তু সেই বিশ্বাসই জীবনে বিপর্যয় ডেকে আনল চিকিৎসকের। তবে পুলিশ সূত্রে খবর, ওই চিকিৎসক অভিযুক্ত বিজেপি বিধায়ক ও তাঁর বাবার কাছে টাকা ফেরত চাইলেই শুরু হয় চরম অত্যাচার।

অভিযোগ, দিন যত গড়াতে থাকে সেই অত্যাচারের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করে। পরে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয় যে ওই প্রবীণ চিকিৎসক আর অত্যাচার সহ্য করতে পারেননি। শেষে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে আত্মহত্যার আগে নিজের সুইসাইড নোটে বিজেপি সাংসদের নাম লিখে যান ওই চিকিৎসক। আর সেই সুইসাইড নোট হাতে পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ হন মৃত চিকিৎসকের ছেলে। কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে শেষমেশ বাধ্য হয়ে গুজরাট হাই কোর্টের (Gujrat High Court) দ্বারস্থ হন ওই চিকিৎসকের ছেলে। তবে আদালতেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। পরে পুলিশ বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...