Sunday, March 15, 2026

প্রেমের সম্পর্ক থেকে বিয়েতেই বেশি বিচ্ছেদ: পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Date:

Share post:

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি বিচ্ছেদের(Divorce) ঘটনা ঘটছে। এক বিচ্ছেদ মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের(SupremeCourt)। প্রেম করে বিয়ে করা(Love Marrige) এক যুগলের বিচ্ছেদ মামলায় শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় করোলের বেঞ্চ মন্তব্য করেন, অধিকাংশ বিবাহবিচ্ছেদ প্রেমের বিবাহ থেকে উদ্ভূত।

শীর্ষ আদালতে এই মামলায় দুই পক্ষকে প্রথমে মধ্যস্থতার প্রস্তাব দেয় আদালত। যদিও স্বামী আদালতের সেই প্রস্তাবের বিরোধিতা করেন। পাশাপাশি আদালত জানায়, সাম্প্রতিক একটি রায়ের পরিপ্রেক্ষিতে সম্মতি ছাড়াই বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা যেতে পারে। এরপরই মধ্যস্থতার আহ্বান জানায় বিচারপতিদের বেঞ্চ। মামলা চলাকালীন এক আইনজীবী জানান, প্রেম করে বিয়ে করেছিলেন যুগল। এরপরই কড়া প্রতিক্রিয়া দিয়ে বিচারপতিদের বেঞ্চ জানায়, অধিকাংশ বিবাহবিচ্ছেদ প্রেমের বিবাহ থেকে উদ্ভূত।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ঐতিহাসিক রায় দিয়েছিলে সুপ্রিম কোর্ট। এমনিতে বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী ছয় মাস বাধ্যতামূলক অপেক্ষার নিয়ম রয়েছে। যদিও শীর্ষ আদালত জানিয়েছিল, ক্ষেত্রবিশেষে সংবিধানের ১৪২ নম্বর ধারা প্রয়োগ করে তা বাতিল করা যেতে পারে। যুগলের পারস্পারিক সম্মতিতে তা প্রযোজ্য হতে পারে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, “যে ক্ষেত্রে বিচ্ছেদ আদৌ রোখা যাবে না, সেখানে ছয় মাস অপেক্ষা করা অর্থহীন।”

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...