Saturday, April 4, 2026

অভিষেককে অনুরোধ করতেই আলো জ্বলল হাইমাস্টে

Date:

Share post:

দীর্ঘদিন ধরে খারাপ হয়েছিল ৪৮ নম্বর জাতীয় সড়কের উপর থাকা ল্যাম্পপোস্টের হাইমাস্ট আলো। কোনও ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় সরকার। অবশেষে আলো ঠিক করল রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিতে সমস্যার কথা লিখে চিঠি দেওয়ার কয়েকদিনের মধ্যেই সমাধান হল বিদ্যুৎ সমস্যার। গত ২৮ এপ্রিল জলপাইগুড়ির গয়েরকাটায় আসেন। সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন তিনি। পথে হাঁটতে হাঁটতে তিনি তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। সেই সময়ই গয়েরকাটার বাসিন্দা অদ্রিতা রায় বাড়ৈ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে তাঁদের এলাকার হাইমাস্ট লাইট না জ্বলার অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ পাওয়ার চারদিনের মাথায় হাইমাস্টটি মেরামত করা হয়।

আরও পড়ুন:সমস্যার সমাধানে পর্যালোচনা সভা, টিম গড়ে দিলেন অভিষেক

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...