Wednesday, March 18, 2026

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিহারা ববিতা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) নির্দেশে মঙ্গলবার চাকরি হারিয়েছেন শিলিগুড়ির ববিতা সরকার(Babita Sarkar)। দুই হাত ঘুরে এই চাকরি দেওয়া হয়েছে অনামিকা রায়(Anamika Roy) নামে এক এসএসসি(SSC) পরীক্ষার্থীকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের(Abhijit Ganguly) নির্দেশে চাকরি খুইয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা।

রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে নিয়ম-বহির্ভূত পদ্ধতিতে চাকরি পাওয়ার অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন ববিতা সরকার। সেই মামলায় চাকরি হারান অঙ্কিতা। এবং চাকরি যায় ববিতার কাছে। এরপর ববিতার চাকরিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন অনামিকা। অভিযোগ করেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে, যার ফলে তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ বেড়ে গিয়েছে। মামলা খতিয়ে দেখার পর মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় ববিতার। বিচারপতি জানান, ববিতার চাকরি পাবেন অনামিকা। পাশাপাশি অঙ্কিতার থেকে পাওয়া টাকাও ফেরত দিতে হবে ববিতাকে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ববিতা।

spot_img

Related articles

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...