Tuesday, March 24, 2026

সমাজকে আয়না দেখাল ‘দহাড়’, ক্রা.ইম থ্রিলারে সামাজিক অবক্ষ.য়ের ন.গ্ন চিত্র!

Date:

Share post:

ওয়েব সিরিজ(Web Series) মানেই তার প্রতিটি পর্বে লুকিয়ে থাকে নতুন কোনও রহস্য। বিশেষত ক্রাইম থ্রিলার (Crime Thriller) গল্পে সামাজিক ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। পরিচালক-প্রযোজক জ়োয়া আখতার (Zoya Akhtar) সেই লক্ষ্য নিয়েই রীমা কাগতির সঙ্গে জুটি বেঁধে উপহার দিলেন ‘দহাড়’ (Dahaad)। প্রচারের ঘনঘটা ছিলনা কিন্তু জোয়া কোনও কিছু তৈরি করলে তার মধ্যে অত্যন্ত বাস্তবিক একটা মেসেজ থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রেও সেই একই কাণ্ড ঘটেছে। সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha), বিজয় বর্মা (Vijay Varma), গুলশন দেভাইয়া(Gulshan Devaiya) ও সোহম শাহ অভিনীত এই সিরিজ় চলতি বছরেই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। এবার মুকুটে নতুন পালক কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) স্বীকৃতি।

১২ মে এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘দহাড়’। ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’র পরিচালক তাঁর ছবিতে উচ্চবিত্ত সমাজের নিত্যদিনের জীবনযাপনকে যেমন দক্ষতার সঙ্গে তুলে ধরতে পারেন, আবার সমাজের অন্ধকার দিক যে তাঁর চোখকে ফাঁকি দেয় না তার প্রমাণ দিল নতুন ওয়েব সিরিজ ‘দহাড়’ (Dahadd)। গল্প শুরু সোনাক্ষী সিন্‌হার চরিত্র অঞ্জলি ভাটির ক্যারাটে অভ্যাসের দৃশ্য দিয়ে। সেখানে পুরুষ প্রশিক্ষকের সামনে তাঁর অনমনীয় মনোভাব প্রমাণ করে দেয় চরিত্রের দৃঢ়তা। গল্পে তিনি মণ্ডওয়া পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর, নিজের কাজ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবার সময় তাঁর কাছে নেই । সেখানে আবার দেখতে পাওয়া যায় গুলশন দেভাইয়ার চরিত্র দেবী সিংকে। যোগ্যতার বিচারেই মানুষের মাপকাঠি, এমন কথায় বিশ্বাস করেন এই বড়বাবু। রহস্যের সূত্রপাত হয় যখন কৃষ্ণা নামের এক তরুণীর নিখোঁজ রিপোর্ট দায়ের করতে থানায় আসেন তাঁর দাদা। তদন্ত যত এগোতে থাকে, ততই স্পষ্ট হয় অঞ্জলির সিরিয়াল কিলার তত্ত্ব। একজন বা দুজন নয় গোটা রাজস্থান জুড়ে একাধিক মেয়ের নিখোঁজ হওয়া আর মৃতদেহ খুঁজে পাওয়ার মধ্যে জমে ওঠে ক্রাইম থ্রিলার । সোনাক্ষি ছবির মুখ হলেও অভিনয়ের দিক থেকে একে অপরকে টেক্কা দিয়েছেন বিজয় বর্মা ও গুলশন দেভাইয়া, তাঁদের থেকে চোখ সরানো মুশকিল। বলিউডের দাবাং গার্ল সোনাক্ষির কিছু দৃশ্যে হিরোইন সত্তা প্রকাশ পেলেও গোটা সিরিজ়ে ধারাবাহিক ভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছেন তিনি।

দেশের বড় বড় জায়গায় জাত পাত নিয়ে মানুষের বর্তমান ভাবনা ঠিক কতটা সীমাবদ্ধ তাও চোখে আঙুল দিয়ে দেখালো এই সিরিজ।

 

 

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...