Monday, June 1, 2026

চাকরি দুর্নীতি মামলা: ইডির জেরার মুখোমুখি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী

Date:

Share post:

চাকরি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী(Rabri Devi)। বৃহস্পতিবার লালু পত্নীকে জিজ্ঞাসাবাদ ও তাঁর বয়ান রেকর্ড করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। এই মামলায় এর আগে রাবড়ির কন্যা মিশা ভারতী ও পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি(ED)।

লালু প্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে অভিযোগ ছিল, রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪-০৯ সময়কালে গ্রুপ ডি পদে প্রচুর চাকরি দেওয়া হয় নানা ক্ষেত্রে। এই চাকরির মুল্য হিসেবে নাকি জমি দিতে হত লালুর পরিবারের সদস্যদের। যার প্রেক্ষিতেই মামলা দায়ের করেছিল সিবিআই। পরে এই মামলার তল্লাশি চালিয়ে নগদ ১ কোটি টাকা উদ্ধার করে ইডি। সেই মামলাতেই বৃহস্পতিবার হাজিরা দিলেন রাবডি দেবী। উল্লেখ্য, গত মাসে এই মামলায় জামিন পেয়েছেন লালু, লালু-পত্নী রাবড়ী দেবী ও তাঁদের কন্যা মিসা ভারতী-সহ বাকি অভিযুক্তরা।

Related articles

লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, পরের গন্তব্য কোথায়?

সপ্তাহের প্রথম দিনেই লেকটাউন থেকে সরানো হল মেসির বিশাল মূর্তি(Lionel Messi's statue)। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই...

ত্বিষা মৃত্যু মামলায় নয়া মোড়! CBI-এর হাতে ৩৪ মিনিটের ভিডিও

ত্বিষা শর্মা (Twisha Sharma death Case) মৃত্যু মামলায় নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) হাতে এক গুরুত্বপূর্ণ ভিডিও!...

৫ পুরস্কারের সঙ্গে প্রাপ্তি কোহলির টিপস, বৈভবের জন্য বিসিসিআইয়ের বিশেষ ভাবনা

সদ্য সমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। দল ফাইনালে না উঠলেও পুরস্কার মঞ্চে একাধিকবার ধ্বনিত হল বৈভবের...

পুরনিয়োগ মামলায় ED দফতরে রথীন, অভিষেকের উপর হামলা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী

মধ্যমগ্রাম পুরসভার (Madhyamgram Municipal Corporation) ভাইস চেয়ারম্যান থাকাকালীন রথীন ঘোষের (Rathin Ghosh) সুপারিশে বেআইনি নিয়োগ মামলায় সোমবার সকালে...