Saturday, April 4, 2026

বালাজি মন্দিরে পোশাক বিধি! নিষেধা.জ্ঞায় হাফ প্যান্ট, মিনি স্কার্ট

Date:

Share post:

মন্দিরে প্রবেশ করতে গেলে যেমন তেমন পোশাক চলবে না। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরের বালাজি মন্দিরে (Balaji temple in Muzaffarnagar) ফতোয়া জারি। নোটিশে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে , পুরুষ-মহিলা নির্বিশেষে পোশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখতে হবে। মন্দিরে প্রবেশ করতে গেলে বারমুডা, মিনি স্কার্ট, ছেঁড়া জিনস চলবে না। মোজা, চামড়ার বেল্ট, পার্স থাকলে বাইরে থেকে দর্শন করা যাবে, মন্দিরে এন্ট্রি মিলবে না।

বালাজি মন্দির (Balaji temple) কর্তৃপক্ষ জানাচ্ছে বিভিন্ন সময়ে নানা অশালীন পোশাকে অনেকেই মন্দিরে প্রবেশ করে যাতে আধ্যাত্মিক পরিবেশ নষ্ট হয়। প্রধান পুরোহিত অলোক শর্মা (Alok Sharma) জানিয়েছেন পুজোর সময় মহিলাদের মাথা ঢেকে রাখতে হবে। তিনি বলেন এই মন্দির এক পবিত্র জায়গা। আমাদের সকলের উচিত এর মর্যাদা রক্ষা করা। মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে যে তাঁদের এই বিজ্ঞপ্তিকে প্রত্যেকেই সদর্থক ভাবে গ্রহণ করায় আগামিতে কোনও সমস্যা হবে না বলেই তাঁদের বিশ্বাস।

 

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...