Friday, April 3, 2026

ধর্ম যাই হোক, হিং.সা ছড়ালেই দ্রুত ব্যবস্থা নিতে হবে: মন্তব্য সুপ্রিম বিচারপতির

Date:

Share post:

ধর্মের নামে হিংসা ছড়ানো হলে, তা সে যে ধর্মই হোক দ্রুত ব্যবস্থা নিতে হবে। নিজের কার্যকালের শেষ দিনে এমনটাই জানালেন সুপ্রিম কোর্টের(Supreme Court) বিচারপতি কে এম জোসেফ(K M Joseph)। ঘৃণা ভাষণ সংক্রান্ত এক মামলার শুনানিতে বুধবার এমনটাই জানালেন বিচারপতি। প্রসঙ্গত, আগামী ১৬ জুন অবসর নিচ্ছেন এই বিচারপতি।

ঘৃণাভাষণ(Hate Speech) আটকাতে সুপ্রিম নির্দেশিকা জারি করার আবেদন জানিয়ে এক মামলার শুনানিতে প্রবীণ বিচারপতি জোসেফ বলেন, “দেশের স্বার্থ ছাড়া অন্য কোনও স্বার্থের কথা ভাবাই উচিত নয়। ধর্ম বা অন্যান্য কোনও বিষয়কে গুরুত্ব না দিয়ে যদি ধর্মীয় হিংসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাহলেই আর সমস্যা থাকবে না। এইভাবেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যেতে পারে।” দেশ জুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় হিংসা ও ঘৃণাভাষণের ঘটনায় একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন শীর্ষ আদালতের এই বিচারপতি। কার্যকালের শেষ দিনেও একই অবস্থানে অনড় থাকলেন তিনি।

উল্লেখ্য, নিজে খ্রিস্টান হলেও হিন্দু ধর্ম পছন্দ করেন বলে জানিয়েছিলেন তিনি। হিন্দুধর্মের ভূয়সী প্রশংসা করে বিচারপতি জোসেফ বলেন, “আমি খ্রিস্টান হলেও হিন্দুধর্ম খুব পছন্দ করি। মহান হিন্দু ধর্মকে খাটো করে দেখানো উচিত নয়। উপনিষদ, বেদ, ভগবদ গীতায় যেভাবে হিন্দুধর্মের কথা উল্লেখ করা হয়েছে, কোনও সমাজের পক্ষেই সেই উচ্চতায় ওঠা সম্ভব নয়। এই ধর্মকে নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত। কেউ যেন এই ধর্মের আদর্শকে ছোট না করে, সেদিকে নজর রাখতে হবে।”

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...