Monday, April 13, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট শতরান, নিজের ইনিংস নিয়ে মুখ খুললেন কোহলি

Date:

Share post:

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পায় রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। হায়দরাবাদকে ৮ উইকেটে হারায় আরসিবি। সৌজন্যে বিরাট কোহলির দুরন্ত শতরান। আর এই শতরানের হাত ধরেই আইপিএলে আরও এক রেকর্ড গড়লেন কোহলি। ক্যারাবিয়ান তারকা ক্রিস গেইলের আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানের রেকর্ড ছুঁলেন বিরাট। ম্যাচের সেরাও হয়েছেন কোহলি। নিজের সেরা ইনিংস দিয়ে কোহলি বলেন, আমার লক্ষ‍্য নিজের সেরাটা দেওয়ার।

ম‍্যাচ শেষে কোহলি বলেন,” অতীতের রেকর্ডের দিকে আমি কখনই তাকাই না। মাঠের বাইরে কে কী বলছে তাতে আমার কিছু যায় আসে না। ম্যাচে আমার সেরাটা দেওয়াই লক্ষ্য। এটা ষষ্ঠ শতরান। নিজেকে খুব বেশি কৃতিত্ব দিচ্ছি না এটার জন্য। অনেক চাপ আছে। কে কী বলছেন সেটা নিয়ে আমি ভাবি না। সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত।”

আইপিএলের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। এই নিয়ে কোহলি বলেন, “ফ্যানসি শট খেলায় আমি বিশ্বাসী নই। নিজের টেকনিকের দিকেই নজর রাখতে হবে আমাকে। আইপিএল শেষ হলেই টেস্ট ক্রিকেট।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...