Tuesday, April 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল আরসিবি। সৌজন্যে বিরাট কোহলির দুরন্ত শতরান। ৭১ রান করেন ফ‍্যাফ ডুপ্লেসি। এই জয়ের ফলে আইপিএল-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল বিরাটরা।

২) ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না ইস্টবেঙ্গল। বেশ কিছু লাইসেন্সিং শর্ত পূরণ করতে পারেনি লাল-হলুদ ক্লাব। ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং কমিটি প্রিমিয়ার ওয়ান লাইসেন্স মঞ্জুর করেছে মোহনবাগান, মুম্বই সিটি এফসি, জামেশেদপুর এফসি, বেঙ্গালুরু-সহ আইএসএলের মোট ৯টি দলকে।

৩) মোহনবাগান পারলেও, ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না ইস্টবেঙ্গল। বেশ কিছু লাইসেন্সিং শর্ত পূরণ করতে পারেনি লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গল ছাড়াও পাশ করতে পারেনি হায়দরাবাদ এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি।

৪) আইসিসি একদিনের ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ প্রথম দশে ধুকে পড়লেন আয়ারল্যান্ডের তরুণ খেলোয়াড় হ্যারি টেক্টর। একদিনের ক্রিকেটে আইসিসির র‍্যাঙ্কিং-এ সাত নম্বরে আইরিশ ব্যাটার। এদিকে র‍্যাঙ্কিং-এ বিরাট পতন। র‍্যাঙ্কিং-এ একধাধ নামলেন বিরাট কোহলি।

৫) আগামী ২০ মে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে লখনৌ সুপার জায়ান্টস। আর এই ম‍্যাচে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনৌ। সেই জার্সি উন্মোচন করলেন লখনৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। আইএসএল জয়ী মোহনবাগানকে সম্মান জানাতেই সবুজ মেরুন জার্সি পরবেন লখনৌ ক্রিকেটাররা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...