Wednesday, March 25, 2026

বড়পর্দায় ফের টেনিদা, শুক্রবারেই বলিউডে ফিরলো লকডাউনের স্মৃতি!

Date:

Share post:

ছোট বড় সকলের প্রিয় টেনিদা (Teni Da) ফের ফিরছেন বড়পর্দায়।আজ ১৯ মে মুক্তি পেল ‘টেনিদা এন্ড কোম্পানি'(Tenida and Company), সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আইকনিক চরিত্রকে বাঙালি দর্শকদের কাছে নিয়ে আসছেন পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। টেনিদার চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। ক্যাবলার চরিত্রে গৌরব চক্রবর্তী। ‘টেনিদা এন্ড কোম্পানি’ এই গরমে ছুটিতে যাচ্ছে দার্জিলিং আর সেখানেই রহস্যে ঘেরা দুর্দান্ত সফর উপভোগ করতে তৈরি বাঙালি।

জালান ইন্টারন্যাশনাল ফিল্মস(Jalan International Films) প্রযোজিত অনির্বাণ চক্রবর্তী পরিচালিত ‘নন্টে ফন্টে’ মুক্তি পেয়েছে আজ। নারায়ন দেবনাথের দুষ্টু মিষ্টি চরিত্রদের সঙ্গে আরও একবার ছোটবেলায় ফিরে যাওয়ার অভিজ্ঞতা লাভের সুযোগ মিলবে এই ছবিতে, এমনটাই মত কলাকুশলীদের।

বলিউডে এই শুক্রবার লকডাউন পর্বে ফিরেছেন সিনেপ্রেমীরা। করোনাকালে বদলে যাওয়া জীবনের ফ্ল্যাশব্যাক আর তার সঙ্গে নতুন করে বাঁচতে শেখার মেলবন্ধন রাজেশ গুপ্তর ছবি ‘আনলক জিন্দেগি’। ছবিতে নামী কোনও তারকা না থাকলেও ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষজ্ঞদের কাছে প্রশংসা পেয়েছে এই সিনেমা। তারিক ভাট পরিচালিত ‘ওয়েলকাম টু কাশ্মীর’ মুক্তি পেয়েছে ১৯ মে ২০২৩- এ। মাটিনা রাজপুত অভিনীত এই সিনেমায় কাশ্মীরে কিডন্যাপ হয়ে যাওয়া এক মেয়ের লড়াইয়ের কথা বলা হয়েছে। আরও এক হিন্দি ছবি ‘এইট এ.এম মেট্রো’ মুক্তি পেল আজ। দুই অচেনা মানুষের একই সময়ে মেট্রো সফরের মাঝে তৈরি হওয়া বন্ধুত্ব এবং তার অনিবার্য পরিণতির গল্প বলবে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেভাইয়া এবং সৈয়ামি খের।

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...