Monday, April 13, 2026

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি

Date:

Share post:

প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। চলতি বছরে দশম শ্রেণির এই পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। এরই পাশাপাশি আগামী বছরের পরীক্ষা শুরুর দিন ঘোষণা করলেন পর্ষদ সভাপতি।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে।ওই দিন প্রথম ভাষার পরীক্ষা৷ পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা৷ ৫ ফেব্রুয়ারি- ইতিহাস, ৬ ফেব্রুয়ারি – ভূগোল, ৮ ফেব্রুয়ারি – অঙ্ক, ৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান, ১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। এদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। প্রসঙ্গত, পুরুষ পরীক্ষার্থীর মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।, এই বছরে ফেল করেছে ১ লক্ষেরও বেশি পড়ুয়া।
চলতি বছরে পাশের হার ৮৬.১৫ শতাংশ। আগের বারের থেকে পাশের হার কমেছে ০.৪৫ শতাংশ। তফশিলি উপজাতির পরীক্ষার্থীর পাশের হার ৭৬ শতাংশ। রাজ্যে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা- ৯৬.৮১ শতাংশ। আর সবচেয়ে বেশি র‍্যাঙ্ক হয়েছে মালদা জেলা থেকে। মেধা তালিকায় কলকাতা না থাকলেও পাশের হারে কলকাতা অর্জন করেছে তৃতীয় স্থান। পাশের হারে দ্বিতীয় কালিম্পং এবং চতুর্থ পশ্চিম মেদিনীপুর।

 

 

 

Related articles

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...