Monday, May 4, 2026

দলের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইমরানকে কড়া বার্তা পাক প্রেসিডেন্টের

Date:

Share post:

সরকারি সম্পত্তি ভাংচুর থেকে সেনাবাহিনীর উপর হামলা, গত কয়েকদিনে ইমরান খানের(Imran Khan) সমর্থকদের কর্মকাণ্ড সারা বিশ্বে নিন্দার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইমরানকে নিজের দলীয় সমর্থকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন পাক প্রেসিডেন্ট আরিফ আলভি(Arif Alvi)। পাশাপাশি জানা যাচ্ছে শুক্রবার ফের ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাতে পারে লাহোর পুলিশ।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের(Pakistan) প্রেসিডেন্ট বলেন, “সেনার দপ্তর সরকারি সম্পত্তির উপর আক্রমণের শুধু নিন্দা করলেই চলবে না। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে হবে। এমন অশোভন ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তা নিশ্চিত করতে হবে।” নিজের বক্তব্যে পাক প্রেসিডেন্ট ইমরানের নাম উচ্চারণ না করলেও তার নিশানা যে প্রাক্তন প্রধানমন্ত্রী তা বেশ স্পষ্ট। কারণ গত ৯ মে ইমরানের দলকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তকমা দেওয়ার দাবি জানিয়েছিল পাকিস্তান সরকার। নিজের সাক্ষাৎকারে পাকিস্তানের রাষ্ট্রপতি আরো বলেন, “দেশব্যাপী হিংসার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তবে অভিযুক্তদের মানবাধিকারের কথাও মাথায় দেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”

উল্লেখ্য, ইমরানের গ্রেফতারির পর দেশ জুড়ে হিংসায় সরব হয়ে উঠেছিল পিটিআই সমর্থকরা। তার অবশ্য নিন্দায় সরোভন ইমরান সহ দলীয় নেতৃত্বরা। তবে পাক সরকার অভিযোগ জানায়, দেশব্যাপী হিংসার ঘটনায় মূল অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে ইমরান। যদিও সে অভিযোগ উড়িয়ে দেয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Related articles

শূন্যের খরা কাটিয়ে ফের বঙ্গে খাতা খুলল CPIM, ডোমকলে জয়ী রানা

বঙ্গে পালাবদল। আর তার মধ্যেই শূন্যের খরা কাটিয়ে অবশেষে ফের বঙ্গে খাতা খুলল সিপিআইএম (CPIM)। বড় অঙ্কের ব্যবধানে...

বাংলায় পদ্ম ফুটল, অভিনন্দন মোদির: গেরুয়া পতাকা ওড়ায় বার্তা শাহর

বাংলার নির্বাচনের ফলাফল দেখেই উচ্ছ্বাস দিল্লির (Delhi) বিজেপি শিবিরে। যে বিরোধী দল গোটা দেশে বিরোধী রাজনৈতিক দলগুলির বিজেপির...

সরকারি ফাইলের সুরক্ষায় কড়া নির্দেশ মুখ্যসচিবের

ভোটের ফলাফল (Election Result 2026) স্পষ্ট হওয়ার পরই প্রশাসনিক স্তরে সতর্কতা জোরদার করল রাজ্য সরকার (West Bengal)। সরকারি...

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...