Saturday, April 4, 2026

বাতিল হচ্ছে ২ হাজার টাকার নোট! খবর প্রকাশ্যে আসতেই ক্র্যাশ রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট

Date:

Share post:

ফের নোট বাতিল! এবার মোদি সরকারের ‘মিনি নোটবন্দি’। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আগামী ৩০ সেপ্টেম্বরের পর আর ব্যবহার করা যাবে না ২০০০ টাকার নোট (Two thousand rupees note)। RBI জানিয়েছে আর এই নোট ছাপা হবে না।

এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের খবর পেতে ওয়েবসাইটে ভিড় জমতে শুরু করে। সেই সময় আচমকাই ক্র্যাশ করে যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি। প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর তারিখে ভারতে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। সাত বছর পর ফের নোট বাতিলের সিদ্ধান্ত। আগামী ২৩ তারিখ থেকে সব ২ হাজার টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু হবে। একসঙ্গে ২০,০০০ টাকা পর্যন্ত নোট বদল করা যাবে। অক্টোবরের পয়লা থেকে বাজারে আর দু হাজার টাকার নোট চলবে না। এই খবরের সত্যতা ও বিস্তারিত জানতে rbi.org.in-এ প্রবেশের চেষ্টা করেন গ্রাহকরা। কিন্তু ট্রাফিকের জেরে ক্র্যাশ হয়ে যায় পেজটি।

আরও পড়ুন- পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক ও প্রতিবেশীসুলভ সম্পর্ক’ই বজায় রাখতে চায় ভারত, জাপানে মন্তব্য মোদির

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...