Wednesday, March 25, 2026

রামনবমীতে হিং*সার তদ*ন্তে বহাল থাকছে NIA ,স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

রামনবমীতে হিংসার ঘটনায় এনআইএ (NIA)তদন্তেই আস্থা রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য সরকারের (Government of West Bengal)তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হলেও সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। আপাতত NIA বহাল থাকছে, পরে গ্রীষ্মের ছুটি শেষ হলে জুন মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

রামনবমীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটে। বিশেষ করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোলাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যান প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই মামলায় গত ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সেই দিনই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ সংক্রান্ত সমস্ত নথি NIA-কে হস্তান্তর করতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেক্ষেত্রে রাজ্যের তরফে দাবি করা হয় যে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা ছাড়া সাধারণ হিংসার মামলায় NIA আইন প্রয়োগ করা যায় না। বিরোধী রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক উদ্দেশ্যে জনস্বার্থ মামলা করছেন অভিযোগ করে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদনে জানানো হয়েছিল শীর্ষ আদালতের কাছে। সেই আবেদন নাকচ করে NIA-এর হাতেই তদন্তভার থাকার সিদ্ধান্তে অনড় সুপ্রিম আদালত।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...