Wednesday, June 3, 2026

মমতা এবং সৌরভের জন‍্য বিশেষ উপহার আর্জেন্তাইন গোলরক্ষকের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জুলাই মাসে শহরে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন গোলরক্ষক। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসতে চলেছেন তিনি। আর সেই সফরেই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন‍্য বিশেষ উপহার আনতে চলেছেন মার্টিনেজ।

সম্প্রতি জানা যায় শহরে আসতে চলেছেন মেসির দলের গোলরক্ষক। আর এই খবর শোনার পর থেকেই মার্টিনেজের জন্য প্রহর গুনতে শুরু করেছে শহর কলকাতা। বাদ যাচ্ছেন না আর্জেন্তাইন গোলরক্ষকও। আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার ফুটতে শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা সেই প্রমাণই দিচ্ছে।

ভিডিও বার্তায় মার্টিনেজ জানিয়েছেন, তিনি এই শহরে আসার জন্য একপ্রকার উত্তেজিত। মার্টিনেজ বলেন,”আমি খুব উত্তেজিত। সিটি অব জয়ে একাধিক কর্মসূচিও রয়েছে আমার।”

শহরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ। শুধু তাই নয়, নিজের সই সম্বলিত গ্লাভস মুখ্যমন্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেবেন তিনি।

আরও পড়ুন:ম‍্যাচ জিতলেও লজ্জার নজির গড়লেন রাজস্থান ব‍্যাটার জস বাটলার


 

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...