Saturday, April 4, 2026

নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে হাজিরা অভিষেকের!

Date:

Share post:

যেটা বলেন সেটা করেন, তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ সকাল দশটা আটান্ন মিনিটে সেই কথা আবার প্রমাণ করলেন। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক (Abhishek Banerjee)। সিবিআই দফতরে (CBI) হাজিরা দেওয়ার জন্য ২৪ ঘণ্টারও কম সময় দেওয়া হয়েছিল তাঁকে। বাঁকুড়ার সোনামুখীতে নিজের বক্তব্য রাখার সময় এই কথার উল্লেখ করেছিলেন অভিষেক। এবার ক্ষোভ প্রকাশ করে চিঠি দিলেন সিবিআইকে।

পাশাপাশি সুপ্রিম কোর্টে (Supreme Court) লিভ পিটিশনও দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘোষিত কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরতে হয়েছে অভিষেককে। একদিনও সময় না দিয়ে তলব করায় বিস্মিত অভিষেক। কিন্তু হাজিরা দেওয়ার কথা থেকে এতটুকু সরে আসেননি। সকাল ১১ টায় সিবিআই কার্যালয়ে পৌঁছানোর সময়সীমা নির্ধারিত ছিল। দু মিনিট আগেই সেখানে পৌঁছে গেলেন অভিষেক। ওয়াসিম আক্রম সহ ৮ সিবিআই অফিসার অভিষেকের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। অভিষেক যখন নিজামে প্রবেশ করছিলেন তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান বেরিয়ে এসে সব উত্তর দেবেন।

অভিষেক বাড়ি থেকে বেরোনোর ঠিক কয়েক মুহূর্ত আগে জানা যায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। আগামী ২২ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক। কিন্তু তদন্তের স্বার্থে সময়মতো সিবিআই আধিকারিকদের দফতরে হাজির হতেও এতটুকু দেরি করেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...