Friday, June 26, 2026

বিশেষ কারণ ছাড়া হাজিরা বাধ্যতামূলক! কর্মবিরতিতে কাজ স্বাভাবিক রাখতে নির্দেশিকা নবান্নের

Date:

Share post:

বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মীদের একাংশের কর্মবিরতির দিনগুলিতে কয়েকটি বিশেষ কারণ ছাড়া হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ডাকের প্রেক্ষিতে দফতরের কাজ স্বাভাবিক রাখতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রস্তাবিত কর্মবিরতির দিনগুলিতে কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া সরকারি কর্মীদের দফতরে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার নবান্নে (Nabbana) অর্থ দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত কর্মবিরতির সময়ে দফতরের কাজে যোগ না দিলে সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন কাটা হবে। কর্মজীবনেও ছেদ পড়বে। ওই সময় কর্মীদের কোনও ছুটি মঞ্জুর করা হবে না। তবে ১৯ তারিখের আগে থেকে শারীরিক অসুস্থতার কারণে থাকলে, হাসপাতালে ভর্তি হলে, আত্মীয় বিয়োগ হলে ছাড় মিলবে। যাঁরা ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটি বা চাইল্ড কেয়ার লিভে রয়েছেন বা শুক্রবারের আগে থেকেই ছুটিতে রয়েছেন তাঁদের জন্য এই নির্দেশিকা (Notice) কার্যকর হবে না।

পাশাপাশি, অফিসে হাজিরা দেওয়ার পরেও কর্মীদের কাজ না করে আন্দোলনে যোগ দেওয়ার প্রবণতা আটকাতেও পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি অফিসে শুধুমাত্র দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত মধ্যাহ্ন ভোজের নির্ধারিত বিরতির সময় বাদে অফিস ছাড়া যাবে না। সেই সময় টিফিন করা ছাড়া অন্য কর্মসূচিতে যোগ দেওয়াও যাবে না। করলে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত হিসাবে গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- হাই মাদ্রাসার ফলাফলে বাজিমাত ছাত্রদের, মেধাতালিকায় প্রথম মুর্শিদাবাদের ‘সোনার ছেলে’ আসিক

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...