Monday, April 6, 2026

শনিবার প্রকাশিত হলো মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হয়েছিল রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তার একদিন পরেই অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল।হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল।

টুইট করে ৩টি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এবারে হাই মাদ্রাসা পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ২০৬ জন। তাদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ১৪ জন। পাশের হার ৮৮.০৯ শতাংশ। ছাত্রীদের পাশের হারের (৮৭.১২ %) তুলনায় ছাত্রদের পাশের হার (৯০.০২ %) বেশি।সমস্ত পড়ুয়াদের মধ্যে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই-মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল। এই বছরে মুর্শিদাবাদ জেলা থেকে হাই মাদ্রাসার পরীক্ষায় বসেছিল ১৩ হাজার ৯১৬ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ছিল ৪ হাজার ৪৯৭ জন। ছাত্রী ছিল ৯ হাজার ৪১৬ জন।এই বছরের আলিম পরীক্ষায় পাশের হার ৯০.৬৯ শতাংশ। ফাজিল পরীক্ষায় পাশের হার ৯১.১৫%। শনিবার একটি টুইট বার্তায় সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের সাফল্যের সঙ্গে পূর্ণ হোক।’সল্টলেক মৌলানা আবুল কালাম আজাদ ভবনে ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দীন,অন্যতম সদস্য একেএম ফারহাদ, সচিব সেখ আব্দুল মান্নাফ আলি, উপসচিব ডঃ আজিজার রহমান, সাবানা সামিম সহ অন্যান্যরা।

পর্ষদের পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

আরও পড়ুন- অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেছিলাম! একি বললেন অনুরাধা পড়োয়াল?

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...