Friday, April 3, 2026

মেক্সিকোতে বন্দু*কবাজের হানায় বলি ১০! আ*হত অন্তত ৯

Date:

Share post:

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানা!মেক্সিকোতে গাড়ির রেস চলাকালীন আচকাই বন্দুকবাজের হানায় প্রাণ গেল ১০ জনের। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। তাঁরা সকলেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:গুগলের সিইও, সুন্দর পিচার-এর বাবার চোখে জল!কেন জানেন?
।শনিবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া এলাকায় এই ভয়াবহ হামলাটি ঘটেছে। ঘটনাটি প্রসঙ্গে বাজা ক্যালিফোর্নিয়ার স্টেট অ্যাটর্নি জেনারেল অফিসের তরফে জানানো হয়েছে, সান ভিন্টেসা এলাকায় রেসিং শো চলছিল। অনেক রেসার সেখানে অংশ নিয়েছিলেন । শনিবার স্থানীয় সময় ২টো ১৮ মিনিট নাগাদ ধূসর রঙের গাড়িতে করে বন্দুকবাজরা এসে সেখানে ঢুকে পড়ে। তার পরই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশ জানিয়েছে, কার রেসিংয়ের গ্যাস স্টেশনের কাছে এই হামলা চালানো হয়েছে। এর জেরেই ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন আহত হয়েছেন
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল বাহিনী এবং পুলিশ। ঘটনাস্থলে মেক্সিকো রেডক্রসও পৌঁছয়। এই ঘটনা নিয়ে মেক্সিকোর ওই শহরের মেয়র আর্মান্দো আয়ালা রবলেস জানিয়েছেন, স্টেট অ্যাটর্নি জেনারাল রিকার্ডো ভ্যান আরপিও স্যাঞ্চেজ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন। সেই তদন্তদল এই গুলিচালনার ঘটনার তদন্ত করছে। যদিও বন্দুকবাজকে এখনও গ্রেফতার করা যায়নি।

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...