Tuesday, April 7, 2026

ফের তাপপ্রবাহের সতর্কতা সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ

Date:

Share post:

হাঁসফাস করা গরম থেকে রবিতেই মিলবে মুক্তি? ছুটির দিনে এমনই ‘স্বস্তির’ বার্তা দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।ওই দিন একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:কাঁটাতার পেরিয়ে বাড়ছে গুপ্তচরের আনাগোনা! ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
তবে বুধবার ঝড়বৃষ্টি হলেও তার আগে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে সোম ও মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...