Saturday, April 4, 2026

নতুন সংসদ ভবনের উদ্বোধনে মোদি কেন?প্রশ্ন বিরোধীদের

Date:

Share post:

বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিনে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলল।বিরোধীদের প্রশ্ন, কেন রাষ্ট্রপতি বা লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান সংসদ ভবনের উদ্বোধন করবেন না?

বৃহস্পতিবারই লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়েছিলেন। তার পরেই জানানো হয়, ২৮ মে উদ্বোধন হবে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় প্রশ্ন তুলেছেন, ২০২৩-এর ২৬ নভেম্বর দেশের সংবিধান ৭৫ বছরে পা দেবে। এই সংবিধানই দেশকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিল। সেই দিন নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়া যথোচিত ছিল। কিন্তু তার বদলে সাভারকরের জন্মদিনে উদ্বোধন হবে। এটা কতখানি প্রাসঙ্গিক?

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, এ হল বেপরোয়া ভাবে সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেডকরকে অস্বীকার করা। দেশের প্রতিষ্ঠাতা পুরুষদের চরম অপমান। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল, সুভাষচন্দ্র বসুর মতো সকলকে প্রত্যাখ্যান করা।

আসলে সাভারকরের জন্মদিনে সংসদ ভবনের উদ্বোধনের মধ্যে মহারাষ্ট্রের রাজনীতির কৌশল রয়েছে। কারণ কংগ্রেস বা অন্য বিরোধী দল সাভারকরের বিরোধী হলেও শিবসেনা (ইউবিটি) বা এনসিপি মহারাষ্ট্রের ভূমিপুত্র সাভারকরকে ঘিরে স্থানীয় আবেগের কথা মাথায় রেখে এ বিষয়ে ভিন্ন অবস্থান নেয়।বিজেপি নতুন করে মহারাষ্ট্রে বিরোধী শিবিরে ভাঙন ধরাতে চাইছে কি না, সেই প্রশ্নও উঠছে।

এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসির প্রশ্ন, সংবিধানে সরকার ও আইনসভা ভাগ করা রয়েছে। প্রধানমন্ত্রী সরকারের প্রধান। আইনসভার নন। লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান উদ্বোধন করতে পারতেন।

লোকসভার সচিবালয় বলছে, স্পিকারই প্রধানমন্ত্রীকে উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতা অমিত মালব্যের পাল্টা যুক্তি, ইউপিএ সরকারের সময়েই নতুন সংসদ ভবনের প্রয়োজনীয়তা জানা গিয়েছিল। দূরদৃষ্টিসম্পন্ন প্রধানমন্ত্রী ভবিষ্যতের কথা ভেবে সেই বিষয়ে পদক্ষেপ করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...