Thursday, June 25, 2026

বজবজে বি*স্ফোরণকাণ্ডে রাতভর পুলিশি অভিযান!উদ্ধার বা*রুদ,গ্রে*ফতার ৩৬

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগণার বজবজে বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ২০ কেজি বারুদ ও বাজি তোইরির মশলা। ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।তাঁদের সোমবারই আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:বজবজের বাজি কারখানায় আ.গুন, ভস্মীভূত বাড়ি, মৃ.ত ৩
রবিবার রাতে বাজি কারখানায় বিস্ফরণের জেরে নিহত হন ৩ জন। এরপরই বাজি তৈরির কারখানার বিরুদ্ধে অপভিযান চালায় পুলিশ। ভেঙে দেওয়া হয় বহু বাজির দোকান।পুলিশের এই অভিযানে ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বেআইনি বাজির ব্যবসা বন্ধের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে বৈধ দোকানগুলিকেও।
এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডের ঘটনা এখনও টাটকা। এরইমধ্যে রবিবার রাতে চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছুটে আসেন এলাকার মানুষজন। তাঁরাই আহতদের উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই পরে তিনজনের মৃত্যু হয়।এরপরই ডিএসপি (ইন্ডাস্ট্রিয়াল) নিরূপম ঘোষের নেতৃত্বে রবিবার রাত থেকেই মহেশতলা এবং বজবজ থানার পুলিশের যৌথ উদ্যোগে সমগ্র বাজিপাড়া জুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি। নিষিদ্ধ ও বেআইনি বাজি উদ্ধার করতে গিয়ে নুঙ্গি, বজবজ, মহেশতলা এলাকার বেশ কিছু দোকান পুলিশ ভেঙে দেয় বলে অভিযোগ।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...