Sunday, June 28, 2026

তথ্যচিত্রে মোদি-দেশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ! BBC-কে নোটিশ দিল্লি হাই কোর্টের  

Date:

Share post:

ভারত, ভারতীয় বিচারব্যবস্থা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাবমূর্তি নষ্টের অভিযোগ। আর সেকারণেই বিবিসির (BBC) বিরুদ্ধে সমন জারি করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আর এই অভিযোগে ইতিমধ্যে তলব করা হয়েছে বিবিসি কর্তৃপক্ষকে। তবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের (BBC UK) দফতরই নয়, বিবিসি ইন্ডিয়াকেও (BBC India) নোটিশ দিয়েছেন দিল্লি হাই কোর্টের বিচারপতি সচিন দত্ত। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের (Documentary) বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিল গুজরাটের (Gujrat) একটি এনজিও (NGO)। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই দিল্লি হাই কোর্টের এই নোটিশ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।

এদিন মামলাকারী এনজিও-র তরফে সওয়াল করেন বিচারপতি হরিশ সালভে। তিনি সাফ জানান, বিবিসি-র এই তথ্যচিত্র ভারত, ভারতীয় বিচারব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। আর তারপরই এই মামলার শুনানিতে বিবিসির বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। ২০০২ সালে গুজরাট হিংসা নিয়ে তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে বিতর্কের শিরোনামে উঠে আসে বিবিসি। নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশ করায় কড়া সমালোচনার মুখে পড়তে হয় সংস্থাটিকে। পরে তথ্যচিত্রটিকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। এরপর বিবিসির দিল্লি এবং মুম্বই অফিসে পৌঁছয় আয়কর দফতরের আধিকারিকরা।

যদিও সংস্থায় হানা দিয়ে ব্রিটিশ এই সংবাদমাধ্যমের অফিস কর্মীদের বেশ কিছু ল্যাপটপ ও হার্ড ডিস্ক স্ক্যান করেন আয়কর দফতরের আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় সারা দেশে। আর কেন্দ্রের মোদি সরকারের এমন তুঘলকি আচরণের বিরুদ্ধে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। প্রধানমন্ত্রীর সমালোচনা করার কারণেই এমন পদক্ষেপ বলে দাবি বিরোধীদের।

তবে বিষয়টি নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তথ্যচিত্রটি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি, করা হয়েছে বলেই মত জয়শংকরের। প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করতেই এমন তথ্যচিত্র তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...