Friday, March 27, 2026

জাল ভোট ঠেকাতে নয়া কৌশল! আঙুলে কালির বদলে এআই প্রযুক্তিতে ছাপ, ইভিএমে ক্যামেরাও

Date:

Share post:

ভোটযন্ত্রের মাধ্যমে জাল ভোট ঠেকাতে নয়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন।ভোটের সময় আর আঙুলে কালি নয়, বদলে দেওয়া হবে লেজার মার্ক।লেজারের মাধ্যমে দেওয়া কালি সঙ্গে সঙ্গে তোলা তো দূর , বেশ কয়েকদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে আরও একটি চিন্তাভাবনা নেওয়া হয়েছে। তা হল, ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ক্যামেরা বসানোর কথাও ভাবা হয়েছে। যা ভোটারদের ছবি স্টোর করবে।

আরও পড়ুন:পাঁচতারা হোটেলে কী শর্তে শাহ-শুভেন্দু চুক্তি? ফাঁস করলেন সাক্ষী থাকা প্রাক্তন বিজেপি নেতা!
চলতি বছরে পাঁচ রাজ্যে, মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনেই নয়া এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে কার্যকর হবে। অর্থ্যাৎ, ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বোঝা যাবে জাল ভোট ঠেকাতে এই ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে।
যদিও কমিশনের দাবি, জাল ভোট ঠেকাতে লেজার ব্যবস্থা যথেষ্টই ফলপ্রসূ হবে ।তাদের বক্তব্য নখের ওপর লেজার দাগ পড়ার পর সেই ব্যক্তি নতুন করে ভোট দিতে এলেই তা ধরা পড়বেন। অন্যদিকে ইভিএমে বসানো ক্যামেরা এআই (আর্টিফিশিয়্যাল ইন্টেলিজেনন্স) প্রযুক্তিতে দ্বিতীয়বার ভোট দিতে আসা ব্যাক্তিকে সহজেই শনাক্ত করতে পারবে এবং নির্বাচনী কর্মকর্তাদের সতর্কবার্তা পাঠাবে বলে দাবি কমিশনের।

 

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...