Monday, June 22, 2026

নজির গড়লেন নীরজ চোপড়া, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি

Date:

Share post:

নজির গড়লেন নীরজ চোপড়া। এই প্রথম কোনও ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি। নীরজ চোপড়া একমাত্র ভারতীয় যিনি এই কীর্তি গড়েছেন। এত দিন শীর্ষে ছিলেন গ্রেনাডার জ্যাভলিন খেলোয়াড় অ্যান্ডারসন পিটার্স। তাঁকে সরিয়ে শীর্ষে উঠেছেন নীরজ। তাঁর স্কোর ১,২৫৫। দ্বিতীয় স্থানে আছেন অ্যান্ডারসন পিটার্স। তাঁর স্কোর ১,৪৩৩। তৃতীয় স্থানে আছেন চেক প্রজাতন্ত্র জাকুব ভাদলেখ স্কোর ১,৪১৬।

আড়াই সপ্তাহ আগেই দোহায় প্রথম লেগে ডায়মন্ড লিগে জিতেছেন নীরজ। সেখানে ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। তারপরই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন ভারতীয় তারকা। উল্লেখ, ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল দ্বিতীয় সোনা জয়।

আরও পড়ুন:ব.র্ণবিদ্বেষীর স্বীকার ভিনিসিয়াস জুনিয়র, জুনিয়রের পাশে ফিফা সভাপতি

 

 

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...