Friday, April 3, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের জন‍্য রওনা দিলেন অশ্বিন-অক্ষররা

Date:

Share post:

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ম‍্যাচ। হাইভোল্টেজ ম‍্যাচে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর তার জন‍্য মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রথম ব্যাচ রওনা দিল লন্ডনের উদ্দেশে। প্রথম ব্যাচে বেশ কিছু ক্রিকেটার এবং দলের অন্যান্য কর্মীদের সঙ্গে লন্ডন যাচ্ছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। প্রথম ব‍্যাচে যাননি বিরাট কোহলি।

এদিন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের জন‍্য রওনা হন, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, উমেশ যাদবরা। এছাড়াও নেট বোলার হিসাবে যাচ্ছেন মুকেশ কুমার, আকাশ দীপ এবং অনিকেত চৌধুরী। সূত্রের খবর, বিরাট কোহলি এবং বোলার মহম্মদ সিরাজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য রওনা দেবেন ২৪ মে, অর্থাৎ বুধবার। খবর অনুযায়ী, সপরিবারে লন্ডন যাবেন বিরাট কোহলি। সূত্রের খবর, মহম্মদ সিরাজ, বিরাট কোহলির সঙ্গে মুম্বইয়ে যোগদান করবেন। অন্যদিকে চেতেশ্বর পুজারা বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্স দলের হয়ে খেলছে। তিনি সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।

এদিকে ২৯ মে, আইপিএল ফাইনালের পর রিজার্ভে থাকা সূর্যকুমার যাদব এবং রুতুরাজ গায়কোয়াড় সহ দলের বাকি ১৫ জন সদস্য লন্ডনে ভারতীয় দলে যোগ দেবেন।

আরও পড়ুন:বিরাট-গিলের শতরান, সৌরভের টুইটে শুভমনের প্রশংসা থাকলেও, নেই কোহলির নাম

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...