Thursday, June 25, 2026

যোগীরাজ্যে ফের গণধ*র্ষণ!রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন অখিলেশের

Date:

Share post:

হাথরস, উন্নাও-এর গণধর্ষণের স্মৃতি এখনও টাটকা। মুখ পুড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। তবুও থামেনি মেয়েদের ওপর অত্যাচার। বারবার শিরনামে উঠে এসেছে যোগীরাজ্যে মেয়েদের ওপর নির্মমভাবে গণধর্ষণের ঘটনা। এবার আবারও সেই একই ঘটনা। এবার এক মহিলা এবং তাঁর ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মহিলার স্বামী পুলিশের দ্বারস্থ হলেও কাজ হয়নি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের জন‍্য রওনা দিলেন অশ্বিন-অক্ষররা
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলার সৌফনি গ্রামে। এক মহিলা এবং তাঁর চোদ্দ বছরের মেয়ে ঘরে থাকাকালীন ৩ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঘরে ঢুকে লুঠপাট চালায়। এরপর মহিলার স্বামীকে বেঁধে তাঁর সামনেই ধর্ষণ করে তাঁর স্ত্রী এবং চোদ্দ বছরের মেয়েকে। ঘটনার পরই পুলিশের কাছে অভিযোগ জানায় নির্যাতিতার স্বামী। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু করেছে । যদিও তদন্তের গতিপ্রকৃতি স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশের তরফে।
পুলিশ জানিয়েছে, গত রবিবার ওই যুবক প্রথমে তাঁর মোবাইল ফোন এবং ৫ হাজার টাকা চুরির অভিযোগ জানান। কিছুটা সময় পর আবার থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ জানান তিনি। শনিবার রাতে তাঁর স্ত্রী এবং কন্যাকে গণধর্ষণ করা হয় বলে দাবি করেছেন ওই যুবক। পুলিশ সুপার অশোক কুমার শুক্লা বলেছেন, ‘‘যুবকের ২টি অভিযোগের ধরন দেখে সন্দেহ হয়েছে। তবুও আমরা তদন্ত চালাচ্ছি।’’ লুট এবং গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। কাইফ নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগে কাইফের সঙ্গে অভিযোগকারীর বচসা বেধেছিল। তার জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনায় সে রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...