Sunday, June 21, 2026

দেহ হস্তান্তরে শববাহী যান নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে! নির্দেশ নবান্নের

Date:

Share post:

স্বজনের মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। সেই বিষয়ে নিয়ে ভবিষ্যতে যা কোনও সমস্যা না হয়, তার জন্য নির্দেশ দিল নবান্ন (Nabanaa)। এবিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্যাকর্তাদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)।

স্বাস্থ্যভবন মারফত মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দেহ পরিবারকে হস্তান্তর করার সময়ে সেটি ব্যাগে ভরে দিতে হবে। কারও শববাহী যান দরকার আছে কি না, সেটি নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। শববাহী যানের প্রয়োজন না হলে, সে কথা লিখিতভাবে হাসপাতালকে জানাতে হবে পরিজনকে। যদি শববাহী গাড়ির প্রয়োজন হয়, তাহলে, হাসপাতালকে তার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের কাছে ওই গাড়ি না থাকলে, তার ব্যবস্থা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের মাধ্যমে করে দিতে হবে। তারপরেই দেহ হস্তান্তর করা যাবে।

কালিয়াগঞ্জে নাবালিকার দেহ উদ্ধার নিয়ে বিতর্কে জড়ায় স্থানীয় থানার পুলিশ। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সসম্মানে দেহ নিয়ে যেতে হবে। মৃত্যু পর যথাযোগ্য সম্মান জানাতে হবে মৃতদেহকে। তখনই প্রত্যক থানা মৃতদেহ বহনের জন্য ব্যাগ রাখার কথা বলেন মুখ্য়মন্ত্রী। এবার, নবান্নের তরফ থেকেই মৃতদেহ হাসপাতাল থেকে হস্তান্তরের সময় সতর্ক হওয়ার থাকার কথা বলা হয়।

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...