Sunday, June 21, 2026

প্রকাশিত হল ফলাফল, UPSC মেধা তালিকায় প্রথম ৪ জনই মহিলা

Date:

Share post:

একের পর এক পরীক্ষায় মহিলাদের সাফল্য বারবার প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগেই মাধ্যমিকের (Madhyamik)রেজাল্ট বেরিয়েছে, রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের (HS)ফলাফল। এর মাঝে UPSC-এর মেধা তালিকা প্রকাশিত হল। শীর্ষস্থান দখল করেছেন ইশিতা কিশোর (Ishita Kishore)। আজ দুপুরে ২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর মোট ১৮০ জন পরীক্ষার্থীকে আইএএস হিসেবে নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, এবার চাকরির জন্য ৯৩৩ জনের নাম সুপারিশ করা হয়েছে। এই তালিকা প্রকাশিত হতেই দেখা যায় সেখানে মহিলাদের জয়জয়কার। সাফল্যের তালিকায় প্রথম চারজনই মহিলা।

২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন গরিমা লোহিয়া। তৃতীয় স্থান দখল করেছেন উমা হরথি, চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্রা। এবছর মোট ৯৩৩ জন ইউপিএসসি পাশ করেছেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরির ৩৪৫ জন এবং আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির ৯৯ জন পরীক্ষার্থী ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন। অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ ফলাফল দেখা যাচ্ছে।

২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার মেধাতালিকা

১) ইশিতা কিশোর

২) গরিমা লোহিয়া

৩) উমা হারাথি এন

৪) স্মৃতি মিশ্রা

৫) ময়ূর হাজারিকা

৬) গাহানা নভ্যা জেমস

৭) ওয়াসিম আহমেদ ভট্ট

৮) অনিরুদ্ধ যাদব

৯) কণিকা গোয়েল

১০) রাহুল শ্রীবাস্তব

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...