Wednesday, June 17, 2026

একজোট হচ্ছে বিরোধীরা, দিল্লি সফরে মমতার সঙ্গে অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক

Date:

Share post:

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগামী ২৬ মে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এই রাজধানী সফর রাজনৈতিকভাবেও খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি বিরোধী জোটের সলতে পাকাতে তৎপর তৃণমূল সুপ্রিমো। এবার দিল্লি সফর পর্বে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২৭মে নীতি আয়োগের বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীরা একযোগে কেন্দ্র বিরোধিতার সুর চড়াবেন। মনে করা হচ্ছে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক হতে পারে তামিলনাড়ুর ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের ভগবান মান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ওড়িশার নবীন পট্টনায়েক সহ আরও কয়েকজন শীর্ষ বিরোধী নেতা-নেত্রীর সঙ্গে।

এদিকে দিল্লিতে মিলিত হওয়ার আগে আজ, মঙ্গলবার দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবান মান। দিল্লির আমলাদের করায়ত্ত করতে চেয়ে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র সরকার। বিষয়টিকে রাজ্যসভায় বিল আকারে পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তা আটকাতেই রাজ্যসভায় সব বিরোধী পক্ষকে পাশে পেতে চাইছেন কেজরিওয়াল। এই ইস্যুতে সমর্থন চাওয়ার সঙ্গেই নবান্নে এদিন বিরোধী জোট নিয়েও মমতা-কেজরিওয়াল আলোচনা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:ঘূর্ণাবতের জেরে রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টি,শিলাবৃষ্টির পূর্বাভাস

 

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...