Saturday, April 4, 2026

ট্রাকে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড়! চালকের সঙ্গে খোশমেজাজে রাহুল, ভাইরাল ভিডিও

Date:

Share post:

পূর্বপুরুষের মতো মানুষের মাঝে মিশে যেতে ভালবাসেন তিনি। ভারত জোড়ো যাত্রায় হেঁটে তিনি সফর করেন কন্যাকুমারী(Kanyakumari) থেকে কাশ্মীর(Kashmir)। এহেন রাহুল গান্ধীই(Rahul Gandhi) এবার ধরা দিলেন অন্য মহিমায়। ভিভিআইপি খোলস ছেড়ে পথ চলতি ট্রাকে চড়ে বসে দিল্লি থেকে রওনা দিলেন চণ্ডীগড়(Chandigar)। যাত্রাপথে ট্রাক চালকের সঙ্গে খোশমেজাজে গল্পে মেতে উঠলেন তিনি। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন রাহুল। হরিয়ানার অম্বালার কাছে সোমবার রাতে একটি ট্রাকে চড়ে বসেন। চালকের পাশের আসনে গিয়ে বসতে দেখা গিয়েছে তাঁকে। একেবারে খোশমেজাজে ধরা দিয়েছেন কংগ্রেস নেতা। কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, এই সফরে তিনি ট্রাক চালকদের সমস্যার কথা শুনেছেন। যেহেতু রাতেই তাঁদের ট্রাক চালাতে হয় বেশি তাই তাঁদের সমস্যার কথাগুলি শুনেছেন রাহুল। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল শিমলা যাচ্ছিলেন। সেখানে প্রিয়ঙ্কা গান্ধীর বাড়িতে সনিয়া গান্ধী রয়েছেন। তাই শিমলাতেই মায়ের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য যাচ্ছেন রাহুল। যাওয়ার পথে হরিয়ানার সোনিপতের একটি ধাবায় তিনি থামেন। সেখানে ট্রাকচালকদের সঙ্গে কথা বলেন। তাঁদের ‘মনের কথা’ শোনেন। এর পরই রাহুল একটি ট্রাকে উঠে চালকের পাশের আসনে গিয়ে বসেন।

কংগ্রেস সাংসদ ইমরান প্রতারগারহীও রাহুলের ট্রাকে চড়ার একটি ভিডিয়ো টুইটে পোস্ট করেছেন। তিনি বলেন, “ট্রাকচালকদের সমস্যার কথা শোনা, ট্রাকে যেতে যেতে তাঁদের অভিজ্ঞতা জানা, একমাত্র রাহুল গান্ধীর পক্ষেই এ কাজ সম্ভব।” একই সঙ্গে রাহুলের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে একটি গুরুদ্বারে প্রার্থনা করতে দেখা গিয়েছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...