Monday, April 6, 2026

প্রয়াত ‘আরআরআর’ ছবির অভিনেতা, শোকাহত পরিচালক রাজামৌলি সহ গোটা টিম

Date:

Share post:

গোল্ডেন গ্লোবস থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, বিশ্বদরবারে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ভারতীয় ছবি ‘আরআরআর’। তবে এবার শোকের ছায়া ‘আরআরআর’ শিবিরে। প্রয়াত ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রে স্টিভেনসন। ছবিতে গভর্নর স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। তাঁর মুখপাত্রের তরফে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যদিও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন:অপেক্ষার অবসান! নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’
১৯৬৪ সালে লিসবর্নে জন্ম রে স্টিভেনসনের। ব্রিটিশ টেলিভিশনের কাজ করা দিয়ে বিনোদন জগতে হাতেখড়ি আইরিশ অভিনেতার। ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ স্টিভেনসনের।জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রোম’-এ কাজ করেছেন তিনি। ‘আরআরআর’ ছবিতে খল চরিত্রে অভিনয় করলেও গভর্নর স্কট বাক্সটনের চরিত্রে তাঁর কাজ মুগ্ধ করেছিল দর্শকদের। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা ‘আরআরআর’ টিম।


সমাজমাধ্যমের পাতায় শোকপ্রকাশ করে ‘আরআরআর’ টিমের তরফে লেখা হয়, ‘‘কী মর্মান্তিক খবর এটা! অভিনেতা রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন, স্যর স্কট!’’অভিনেতার মৃত্যুতে শোকাহত ‘আরআরআর’ ছবির পরিচালক এসএস রাজামৌলিও। শুটিংয়ের নেপথ্যের একটি ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে রাজামৌলি লেখেন, ‘‘খুবই মর্মান্তিক, বিশ্বাসই করতে পারছি না এই খবরটা। রে সব সময় নিজের উচ্ছ্বল ও প্রাণবন্ত স্বভাব নিয়ে সেটে আসতেন। বাকি সবাই তাঁকে দেখে উদ্বুদ্ধ হতেন। তাঁর সঙ্গে কাজ করে নিখাদ আনন্দ পেয়েছিলাম। রে-এর পরিবারের জন্য প্রার্থনা করছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...