Thursday, June 11, 2026

নজরে পঞ্চায়েত, একজোট হয়ে চলার বার্তা অভিষেকের

Date:

Share post:

নজরে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) । তার আগে রাজ্যের কোথাও যেন উন্নয়ন ব্যাহত না হয়। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে বাঁকুড়া (Bankura) থেকে বুধবার পুরুলিয়া যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে বাঁকুড়ার কমলপুর হাইস্কুলে কর্মিসভায় উন্নয়ন অব্যাহত রাখতে দলের সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেকের কথায়, মানুষ ভরসা রাখেন তৃণমূলের উপর। সকলে জানেন উন্নয়ন মানেই তৃণমূল। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন অভিষেক। বাঁকুড়া থেকে এদিনই পুরুলিয়া যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পুরুলিয়ায় ঢুকতেই কাশীপুরে জনজোয়ারে ভেসে যান যুব সমাজের আইকন অভিষেক। এদিন কাশীপুরে রোড শো, পথসভা করার পর তিনি আদ্রা, রঘুনাথপুর, আনাড়া, পুরুলিয়া শহরেও রোড শো করেন। অভিষেকের সঙ্গে ছিলেন দলের অন্যতম মুখপাত্র ও সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, আজপুরুলিয়ায় নির্মেঘ আকাশ। প্রচন্ড চড়া রোদ মাথায় নিয়ে পথে নেমেছি আমরা। মানুষের আবেগ আমাদের অভিভূত করছে। পুরুলিয়া জুড়ে এদিন রোড শো ঘিরে হাজার হাজার মানুষ যেভাবে রাস্তার দুপাশে অপেক্ষা করেছেন তার তো মূল্য আছে। এই বিশ্বাস, এই ভরসাই তৃণমূলের মূলধন।

এদিন বাঁকুড়া থেকে কাশীপুরের রাস্তায় অসংখ্য মানুষ আওয়াজ তুলেছেন, “অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।“ অভিষেক বলেন, মানুষের পঞ্চায়েত চাই। উন্নয়ন মানুষই করুন। জনসমুদ্রে ভরা পথ পেরিয়ে এদিন বাঁকুড়ার কমলপুর থেকে পুরুলিয়ায় ঢুকতে প্রায় একঘণ্টা দেরি হয়ে যায় অভিষেকের।

 

Related articles

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...

অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ ‘লাকি’ বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে মেগা ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল দেশের অন্যতম স্বর্ণ বিপণনকারী সংস্থা শ্যাম...

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? হাই কোর্টে হলফনামা দেবে রাজ্য

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...