Tuesday, March 24, 2026

কলকাতায় এবিভিপির “ছাত্র সম্মেলন”,প্রধান অতিথি মিঠুন চক্রবর্তী!

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির তারকা প্রচারক ছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীদের হয়ে বিভিন্ন এলাকায় প্রচারও করেছিলেন তিনি। কিন্তু ভোট মিটতেই তাকে পাত্তা দেওয়া দূরস্ত, বঙ্গ বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচিতেই ডাক পাননা তিনি।

বরং বলা যেতে পারে বঙ্গ বিজেপিতে আদি-নব্যর টানাপোড়েনে কলকে পাননি মিঠুন চক্রবর্তী। অথচ এবার সান্ত্বনা পুরস্কার হিসেবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) দক্ষিণবঙ্গর পক্ষ থেকে আয়োজিত “ছাত্র সম্মেলন”-এ তিনি প্রধান অতিথি।
আগামী ২ জুন এই “ছাত্র সম্মেলন” -এর আয়োজন করেছে এবিভিপি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবিভিপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক যাজ্ঞবল্ক শুক্লা। এবিভিপির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। কলকাতার ইজেডসিসিতে এই ‘ছাত্র সম্মেলন’ হবে।

Related articles

সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য দূর করতে বড় রায় শীর্ষ আদালতের

স্বল্পমেয়াদি কমিশনে (Short Service Commission) নিযুক্ত মহিলা অফিসারদেরও সশস্ত্র বাহিনীতে স্থায়ী হওয়ার পূর্ণ অধিকার রয়েছে- এমনই তাৎপর্যপূর্ণ রায়...

দারিদ্রের বিরুদ্ধে লড়েই ঝড় তোলেন ট্র্যাকে, চাকরিই বদলে দিতে সোনার মেয়ের জীবন

দারিদ্র-আর্থিক প্রতিকূলতা-কঠিন সংগ্রামকে হারিয়ে অ্যাথলেটিক্সের ট্রাকে সোনালী সাফল্য, কিন্তু প্রচারের আলো না পেয়ে হারিয়ে যান গ্রাম-জেলার প্রতিভাবান ক্রীড়াবিদরা।...

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা

Now the cat out of the bag। নির্বাচন কমিশনের (Election Commission) নোটিশে (Notice) বিজেপির প্রতীক! উত্তরবঙ্গে রওনা হওয়ার...

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...